মোঃ নাসিরউদ্দিন
সিনিয়র স্টাফ
রিপোর্টার
নওগাঁর পোরশা উপজেলায় ধান মাড়াই করার মেশিনে চাপা পড়ে হাসান (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণপুর দিঘিরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান ওই গ্রামের রাজ্জাক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ এলাকায় ধান মাড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন হাসান। এ সময় অসাবধানতাবশত তিনি ধান মাড়াই মেশিনের মধ্যে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে তিনি মারা যান। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি পরিচালনায় আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
