মোঃ নাসিরউদ্দিন
সিনিয়র সটাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলার মোগাছি এলাকায় ঈদুল আযহাকে কেন্দ্র করে অনুমতি ছাড়াই গরু-ছাগলের হাট বসানোর অভিযোগে প্রশাসনের অভিযানে হাট বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ মে) মোহনপুর উপজেলার মোগাছি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, লোকমান হোসেন নামের এক ব্যক্তি কয়েকবার প্রশাসনের অনুমতি ছাড়াই গরু-ছাগলের হাট পরিচালনা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি প্রভাব খাটিয়ে নিয়মনীতি উপেক্ষা করে হাট পরিচালনা করছিলেন। এতে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দেয়।

বিষয়টি জানতে পেরে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আক্তার তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন। তিনি ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অনুমতিহীন গরু-ছাগলের হাট বন্ধ করে দেন এবং হাট সংক্রান্ত বইপত্র জব্দ করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসারের সততা, কর্মদক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, প্রশাসনের এমন কার্যকর পদক্ষেপে এলাকায় শৃঙ্খলা ফিরে আসবে এবং অবৈধ কর্মকাণ্ড বন্ধ হবে।

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও মোহনপুর উপজেলা প্রশাসন এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *