মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) রংপুর মেট্রোপলিটন পুলিশ তাজহাট থানা পৃথক দুটি অভিযানে মোট তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামী এবং অপর দুইজন নন-এফআইআর প্রসিকিউশন মূলে আটক হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)-এর নির্দেশনায় তাজহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাতে অভিযান পরিচালিত হয়। প্রথম অভিযানে এফআইআর নং-০৩, জিআর নং-১২৫/২৬ মামলার ১৯ নম্বর আসামী মোঃ শহিদুল ইসলাম (৩৮) কে তাজহাট থানাধীন পূর্ব নাজির দিগর এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অপরদিকে একই রাতে তাজহাট থানাধীন ঢাকাইয়াপাড়া চাতালের মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অশালীন কাজের উদ্দেশ্যে অবস্থানের অভিযোগে মোঃ মাজেদ (৩৮) ও মোছাঃ আয়শা বেগম (৩৫)-কে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত তিনজনকেই আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *