সামদানি হোসেন বাপ্পি

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা ও ১৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার, ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, ডিবি দক্ষিণ ও ডিবি উত্তরের ওসির নির্দেশনায় এ অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে ২১ মে রাত ৯টায় কোতোয়ালী মডেল থানার নিউ কলোনী এলাকা থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ আবু সাঈদ খান ওরফে রানা, ৩, পিতা আব্দুল লতিফ খান, গ্রাম বাদেপুটিকা, থানা পূর্বধলা, জেলা নেত্রকোনা এবং মোঃ রনি খান, ৩২, পিতা মৃত আব্দুর রশিদ খান, গ্রাম বাদেপুটিকা, থানা পূর্বধলা, জেলা নেত্রকোনা। বর্তমানে রনি খান ময়মনসিংহ কোতোয়ালী থানার ভাটিকাশর এলাকায় বসবাস করছিলেন। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৯৫ হাজার টাকা।

দ্বিতীয় অভিযানে ২১ মে রাত ২টা ৫ মিনিটে কোতোয়ালী মডেল থানার খাগডহর ঘুন্টি এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মোঃ শাওন মিয়া, ২১, পিতা মৃত শহিদুল ইসলাম, গ্রাম গলগন্ডা শিক্ষা বোর্ড এবং মোঃ জুলহাস, ২, পিতা মৃত মজিবুর রহমান, গ্রাম চর সিরতা, উভয়ের বাড়ি কোতোয়ালী থানা এলাকায়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *