সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

চট্টগ্রামের বালি আর্কিড শপিং মল এলাকা থেকে আটক, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ

ডিএমপি, ঢাকার শাহবাগ থানায় দায়েরকৃত ধর্ষণ মামলার একমাত্র পলাতক ও প্রধান আসামি তুর্য দে ২৫ কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ও সদর কোম্পানি, র‌্যাব-৭, চট্টগ্রামের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

১২ জুন ২০২৬ রাত অনুমান ৮:১০টায় চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন বালি আর্কিড শপিং মল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

*ঘটনার বিবরণ:*
ভিকটিম পেশায় চীনা দোভাষী হিসেবে কাজ করেন। সেই সুবাদে ধৃত আসামি তুর্য দে এর সাথে চট্টগ্রাম জেলার একটি হোটেলে চায়না ইভেন্ট প্রোগ্রামে পরিচয় হয়। এরপর থেকেই ধৃত আসামি ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে যোগাযোগ করে এবং বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে বিভিন্ন তারিখ ও সময়ে ৭৮,৮০ টাকা হাতিয়ে নেয়।

ঘটনার দিন গত ২৬ মে ২০২৬ রাত অনুমান ১:০৪টায় ভিকটিমকে ধৃত আসামি ডিএমপি, ঢাকা, শাহবাগ থানাধীন একটি হোটেল এন্ড রেস্টুরেন্টের রুমে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে ভিকটিম ধৃত আসামিকে বিবাহের কথা বললে সে বিবাহ করবে না এবং পাওনা টাকা ফেরত দেবে না বলে ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ডিএমপি, ঢাকা, শাহবাগ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-০২, তারিখ- ১ জুন ২০২৬, ধারা-৯১ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০ তৎসহ ৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড রুজু হয়।

*র‌্যাবের অভিযান:*
মামলা হওয়ার পর থেকেই আসামি তুর্য দে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। এরই ধারাবাহিকতায়, সিপিএসি র‌্যাব-১৪, ময়মনসিংহ ব্যাটালিয়নের একটি চৌকস দল তুর্য দে ২৫, জেলা-চট্টগ্রামকে গ্রেফতারে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৪ জানিয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *