রেজাউল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, দেবীগঞ্জের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, বীর মুক্তিযোদ্ধা এ. কে. ভুঁইয়া (কোম্পানি কমান্ডার, দেবীগঞ্জ উপজেলা), দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হক, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, উপজেলা সমবায় কর্মকর্তা আল মামুন, এনসিপি দেবীগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মাসুদ পারভেজ, জুলাই যোদ্ধা ও এনসিপি নেতা ওয়াসিস আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল বাশার বসুনিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি বেলাল হোসেন, এবি পার্টি পঞ্চগড় জেলা শাখার কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সদস্য সচিব মোমিন ইসলাম সরকার, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম এবং দেবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুর রাকিব।
এছাড়াও অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের অবদান গভীরভাবে স্মরণ করেন। পরে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, জুলাই শহীদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
