আরিফ রব্বানী
ময়মনসিংহ
ময়মনসিংহে শহীদ আবু সাঈদসহ জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও জুলাই স্মৃতি স্তম্বে শহীদদের শ্রদ্ধা জানানোসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ময়মনসিংহ জেলা কমিটির নেতাকর্মীরা।

দিবসটি উদযাপন উপলক্ষে ১৬ জুলাই বৃহস্পতিবার
সকাল ১০টায় ময়মনসিংহের ঢাকা বাইপাস মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাইয়ের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ময়মনসিংহ জেলা জাতীয় নাগরিক পার্টির আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম ও সদস্য সচিব জসিম উদ্দিনের নেতৃত্বে এনসিপির দলীয় নেতাকর্মীরা।

পরে বিকাল ৪টায় নগরীর কাচারী রোডস্থ এনসিপির দলীয় কার্যালয়ে শহীদ আবু সাঈদ হত্যা ও জুলাই যুদ্ধে নিহত শহীদদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় শহীদ আবু সাঈদসহ জুলাই শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা, তাদের জীবন ও আত্মত্যাগকে শিক্ষা, ইতিহাস ও সংস্কৃতির অংশ হিসেবে অন্তর্ভুক্ত দাবী করার দাবী জানিয়ে বক্তারা বলেন জুলাই সনদের বাস্তবায়নই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। তাই গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। 

সভাপতির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেন-জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সব শহীদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। তরুণদের নেতৃত্বে সংঘটিত এই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। অনেকেই এ আন্দোলনকে দেশের ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে অভিহিত করেন।

সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্যা রাখেন-জাতীয় নাগরিক পার্টি এনসিপি ময়মনসিংহ জেলা কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন।

জাডীয় নাগরিক পার্টি নেতা মোজাম্মল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-আবুল হাসনাত রিদয়,এ এন এম নাহিদ,এড মোহাম্মদ সেলিম মিয়া,উম্মে সালমা বৃষ্টি প্রমুখ।

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই আন্দোলনের বীর যোদ্ধা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনায় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *