লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের গঙ্গাদাশপুর পূর্বপাড়ার বাসিন্দা মৃত্যু কেরামত আলী ফকিরের ছেলে ( গং) মোশারফ আলী ফকির , মজিদ আলী ফকির ,মতিউর রহমান ফকির ও আতাউর রহমান ফকির বেজার পুকুরের মালিক। উক্ত পুকুরের মাটি ঠিকাদার হিসেবে ক্রয় করে নেন বগুড়া জেলা,শিবগঞ্জ উপজেলার চককানু গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে বাদশা বুলবুল (৪০) তিনি অবৈধভাবে পুকুরের মাটি কেটে পাকা রাস্তার উপর দিয়ে অন্যত্রে বিক্রি করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তার কাছ থেকে ৫ ই মার্চ ২০২৬ বৃহস্পতিবার বিকাল ৫ টায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা। ওনার কাছ থেকে জানা যায় অবৈধভাবে পুকুরে মাটিকেটে রাস্তার উপর দিয়ে অন্য জায়গায় বিক্রি করার অপরাধে এবংজনস্বার্থে আমার অভিযান চলমান থাকবে। সঙ্গী ও ফোর্স হিসাবে তার সাথে ছিলেন কালাই থানার এসআই ইউনুস আলী, পুরুষ ও মহিলা পুলিশ কনস্টেবল এবং আনসার সদস্যসহ ইউএনও অফিসের লোকজন। এলাকার সাধারণ লোকজন জানান মাটি কেটে রাস্তার উপর দিয়ে যাবার সময় রাস্তায় প্রচুর মাটি পড়ার ফলে বৃষ্টি হলে রাস্তা কাদায়ে মাখামাখী হয়ে যায়। যার জন্য চলাচলের খুবই সমস্যার সৃষ্টি হয়। এছাড়াও অহরহ দুর্ঘটনা ঘটে। রাস্তা ভালো রাখার জন্য এবং দুর্ঘটনার কবল থেকে রক্ষার লক্ষে চলাচলের রাস্তা পরিষ্কার রাখার জন্য এলাকাবাসী প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন।
