লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবরের ছোট ভাই আমেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রামের বাসিন্দা আশরাফ আলী তিনি ডিলার হিসেবে দীর্ঘদিন ধরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ করে আসছেন। তার খাদ্য গুদামটি আহমেদাবাদ ইউনিয়নের ঝামুটপুর চান্দাইর দাখিল মাদ্রাসার পাশেই অবস্থিত। ডিলার আশরাফ আলী গুদাম থেকে ১৬ই অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার সকালে খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের ৬ শত ৬৭ বস্তা চাল বিক্রি করেন উক্ত উপজেলার মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজারে ও আমেদাবাদ ইউনিয়নের হাতিয়র বাজার চাল ব্যবসায়ীর কাছে । চালের বস্তাগুলো গুদাম থেকে ভ্যান যোগে মাত্রায় বাজারে নিয়ে যাওয়ার সময় রাস্তায় জনতার বাধার মুখে পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায় এমন খবর পাওয়া মাত্রই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান সঙ্গীয় ফোর্স হিসেবে আনসার , কালাই থানার এসআই সুজন ও পুলিশ কনস্টেবল কে সাথে নিয়ে তিনি দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে ডিলার ও চাল ব্যবসায়ী ২ ক্রেতা সহ ৩ জনকে আটক করে উপজেলা নির্বাহী কার্যালয়ে নিয়ে আসা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সরকারি চাল বিক্রি করার অপরাধে আহমেদাবাদ ইউনিয়নের হ্যাতিয়র বাজারে চাল ব্যবসায়ী ক্রেতা সোহরাব আলীর ৫০ হাজার টাকা।, মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজারে চাল ব্যবসায়ী ক্রেতা আহমেদ আলীর ১৫ হাজার টাকা এবং,ডিলার আশরাফ আলীর কাছ থেকে১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান । জব্দকৃত চাল এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ সময় উল্লেখিত এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *