মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর হাজীরহাট থানার বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ২টার দিকে থানাধীন মনোহর চওড়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মো. আব্দুস সালাম মিয়া, এসআই মো. আব্দুর রহমান, এএসআই মো. শাহিনুর রহমান, এএসআই মো. তাহামিনুর রহমান ও সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে এমআর নং-০৫/২৬ এর প্রসেস নং-১১১/২৬ ও ১১২/২৬ অনুযায়ী ওয়ারেন্টভুক্ত আসামি মো. সেকেন্দার আলী ও মো. হাসেম আলীকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই মৃত মহির উদ্দিনের ছেলে এবং হাজীরহাট থানাধীন মনোহর চওড়াপাড়া এলাকার বাসিন্দা।
গ্রেফতারের পর আসামিদের থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *