ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে নকল ও অবৈধ প্রসাধনী সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) দুপুর ২টা থেকে শুরু হওয়া এ অভিযান এখনও চলমান রয়েছে। অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও গুদামে তল্লাশি চালিয়ে অনুমোদনহীন এবং নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয়েছে, যা জননিরাপত্তার জন্য হুমকি হতে পারত বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। উদ্ধারকৃত পণ্যের উৎস, সংরক্ষণ ও সরবরাহ চক্র শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, জনস্বাস্থ্য ও জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ পণ্য এবং ঝুঁকিপূর্ণ সামগ্রীর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে পৌর শহরে পরিচালিত এ অভিযানের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্যের মজুদ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

অভিযান এখনও চলমান রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *