স্টাফ রিপোর্টার
মোঃ নাসির উদ্দিন

রাজশাহী জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। পেশাদারিত্ব, সততা এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে তিনি জেলার সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। রাজশাহী জেলা পুলিশে তাঁর নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে এবং জনসেবামুখী পুলিশিং আরও শক্তিশালী হয়েছে
জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চোরাচালান ও কিশোর অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। পাশাপাশি বিট পুলিশিং, ওপেন হাউজ ডে, মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও মানবিক আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তাঁর নির্দেশনায় জেলার প্রতিটি থানায় জনসেবার মান উন্নয়ন, দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং ভুক্তভোগীদের সহায়তা নিশ্চিত করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনবান্ধব পুলিশিংয়ের একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *