মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরে মাদক নির্মূলে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আবারও প্রশংসা কুড়িয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ-এর তাজহাট থানা। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে পরিচালিত বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনের সরঞ্জামসহ আরও ৩ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২ জুলাই বিকেল ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানাধীন লালবাগ কেডিসি রোডের সুলতাননগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি’র নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও তাজহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ দ্রুততার সঙ্গে আসামিদের আটক করতে সক্ষম হয়।
অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ছাড়াও ইয়াবা সেবনের বিশেষ পাইপ, বোতলের কর্ক ও গ্যাস লাইট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।
মাদক নিয়ন্ত্রণে তাজহাট থানার এই কার্যকর পদক্ষেপ স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়েছে। সচেতন মহল মনে করছে, পুলিশের এমন ধারাবাহিক অভিযান মাদক কারবারিদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে রংপুর
মেট্রোপলিটন পুলিশ-এর এমন তৎপরতা সত্যিই প্রশংসার দাবিদার। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও
মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের জোরালো অভিযান অব্যাহত থাকবে।
