মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার
২৮ জুলাই ২০২৬ তারিখে দুপুর ২:০০টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. এ.এন.এম. বজলুর রশীদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসেন আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শাহিদুল ইসলাম।
কর্মশালায় শিল্পখাতের উন্নয়ন, বিনিয়োগের পরিবেশ এবং শিল্প জরিপের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
