লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা সদর প্রান্তরে অবস্থিত মরহুম আব্দুর রশিদ তালুকদারের স্মৃতি গণপাঠাগারের আয়োজনে ২১ সেপ্টেম্বর (২০২৬ ) সোমবার সকাল ১০ টায় মরহুম আব্দুর রশিদ তালুকদার স্মৃতি গণপাঠাগারে কালাই থানা বিএনপি সিনিয়র যুগ্ন আহ্বায়ক মৌদূদ আলম সরকার এর সভাপতিত্বে আবৃত্তি, দ্রুত পাঠ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সভাপতি ও প্রধান অতিথির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক , এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উল্লেখিত প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
