মোঃ শিহাব উদ্দিন 
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেড–সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ পুকুরে এসব পোনা মাছ অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদসহ পুলিশ লাইন্সে কর্মরত কর্মকর্তা ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মৎস্যসম্পদ বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। পুলিশ লাইন্সের জলাশয়ের যথাযথ ব্যবহার ও সংরক্ষণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুলিশের কর্মকর্তা ও সদস্যরা পোনা মাছ অবমুক্ত কার্যক্রমে অংশ নেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *