মোঃ নাসিরউদ্দিন
বিশেষ প্রতিনিধি
মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ার অংশ হিসেবে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের অধীন কৃষ্ণপুর গ্রামে একটি সফল টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।
আজ পরিচালিত এই অভিযানে আনুমানিক ২,০০০ লিটারেরও বেশি চোলাই মদ জব্দ করা হয়। একই সাথে চোলাই মদ তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করা হয়।
পরবর্তীতে উপস্থিত স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে জব্দকৃত বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি জনসম্মুখে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, মাদকের অপব্যবহার রোধ এবং একটি পরিচ্ছন্ন ও মাদকমুক্ত পুঠিয়া গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের বিশেষ টাস্কফোর্স অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *