নালিতাবাড়ী (শেরপুর)
নালিতাবাড়ীর কালাকুমা এলাকায় গভীর রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তিন সন্তানের এক জননীর সাথে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা খেয়েছেন জামাল উদ্দিন (৩২) নামে এক মুদি ব্যবসায়ী।
গত রোববার (৯ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে ঐ গ্রামের বায়ৈবাঁধা এলাকায় মসজিদ সংলগ্ন দোকানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ঐ এলাকার তিন সন্তানের জননীর (৩৮) সাথে বেশ কিছুদিন যাবত মসজিদ সংলগ্ন মুদী দোকানদার জামাল উদ্দিনের সম্পর্ক চলছিল। এদিকে দীর্ঘদিন ধরে স্বামীর সাথে পারিবারিক বিরোধে আলাদা বসবাস করায় ঐ নারীও সায় দিয়ে যাচ্ছিলেন। রোববার দিবাগত রাত দুইটার দিকে ফোনে জামাল উদ্দিন ঐ নারীকে ডেকে নিজ দোকানে নেন। পরে দোকানের ভিতর থেকে অস্বাভাবিক শব্দ পেলে পথচারীরা কাছে যান। এসময় ঐ নারী দৌড়ে পালিয়ে যান। পরদিন এ নিয়ে এলাকায় জানাজানি ও সমালোচনা শুরু হলে ঐ নারী শারিরিক সম্পর্কের বিষয় স্বীকার করে মুখ খোলেন। ঐ নারী মুখ খোলার পর থেকে জামাল উদ্দিন পালিয়ে যান।
ভুক্তভোগী ঐ নারী জানান, বিয়ের প্রলোভনে প্রায় দুই বছর ধরে জামাল উদ্দিন তার সাথে শারিরিক সম্পর্ক করে আসছে। বিষয়টি জানাজানি হওয়ায় তার সম্মানহানী হয়েছে। এমতাবস্থায় তিনি সুষ্ঠু বিচার দাবী করেন।
