মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে যৌথ অভিযান চালিয়ে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকাসহ আলামিন ইসলাম (৩২) ও তার স্ত্রী সানজিদা আক্তার নিশি (২৮)-কে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত মধ্যরাতে মহানগরীর ভাড়ালীপাড়ার শহীদ জিয়া পার্ক এলাকায় এয়ারপোর্ট থানা, বায়া বাজার পুলিশ ফাঁড়ি এবং শাহমখদুম থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে শাহমখদুম থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত দম্পতির ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *