মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

আজ দুপুর ২:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়ের “পদ্মা” সম্মেলন কক্ষে পাবনা জেলার বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা এবং নবাগত পুলিশ সুপার জনাব আবু আশ্রাফ মহোদয়কে স্বাগত জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়। তিনি বিদায়ী পুলিশ সুপারকে তাঁর সফল কর্মজীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং রাজশাহী রেঞ্জে দায়িত্ব পালনকালে তাঁর অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে নবাগত পুলিশ সুপারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।

এ সময় ডিআইজি মহোদয় বিদায়ী ও নবাগত উভয় পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা এবং শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী, রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী মহোদয়সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *