পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের নায়েকপাড়া এলাকায় জমি দখলের চেষ্টা, সীমানা প্রাচীর ভাঙচুর, টিন ও সিমেন্টের পিলার চুরির অভিযোগে সাতজনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ১নং চিলাহাটি ইউনিয়নের নায়েকপাড়া গ্রামের বাসিন্দা মো. আমজাদ হোসেন (৫৭) অভিযোগ করেন, তিনি ভাউলাগঞ্জ মৌজার একটি জমি বৈধভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। জমিটির চারপাশে সিমেন্টের পিলার ও টিন দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করে চাষাবাদ করছিলেন।
অভিযোগে বলা হয়, মঙ্গলবার (২১ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে বোদা উপজেলার বড়শশী ডাঙ্গাপাড়া গ্রামের আনার আলী, জুলু ইসলাম, শেরআলী, ইউনুছ আলী, ইনুকা বেগম, আজিমা বেগম ও জোসনা বেগমসহ সাতজন সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা, লোহার শাবল ও দা নিয়ে ওই জমিতে প্রবেশ করেন। পরে তারা সীমানা প্রাচীরের টিন খুলে ফেলেন এবং সিমেন্টের পিলার উপড়ে ফেলতে শুরু করেন।
ভুক্তভোগী বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে গালিগালাজ, ধাক্কাধাক্কি ও মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তারা ১২ বান টিন ও ২০টি সিমেন্টের পিলার খুলে নিয়ে যান, যার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।
আমজাদ হোসেন আরও অভিযোগ করেন, তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ধারালো অস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ
করে তিনি দেবীগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেন। অভিযুক্ত ২নং আসামি মোঃ জুলু ইসলাম (ইউপি সদস্য) জানান এই ঘটনা আমাকে মোঃ আমজাদ হোসেন জানিয়েছেন ঘটনাস্থল যাওয়ার আগেই এসব চুরি হয়েছে এ বিষয়ে আমি কোন কিছু বলতে পারব না আমাকে ফাঁসানো হচ্ছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানায় এজাহারটি পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *