মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

জুলাই দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইমা বিনতে আখতার-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *