সামদানি হোসেন বাপ্পি

ময়মনসিংহ নগরীর জিলাপি পট্টি এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ও মদের বোতল জব্দ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ।

মঙ্গলবার (১৪ জুলাই) শহরের জিলাপি পট্টির ভেতরে কয়েকটি দোকান ও গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। জাতীয় গোয়েন্দা সংস্থা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ পলিথিনের মজুত এবং বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া পলিথিন ও মদের বোতলের পরিমাণ নিরূপণের কাজ চলছে। জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশবিধি লঙ্ঘন এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে নগরীতে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও মজুত বন্ধে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *