রেজাউল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ২০২৫ সালের ২৮ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে

ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট
অর্গানাইজেশন ( ইএসডিও) (School Feeding) কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় দেবীগঞ্জ উপজেলার ১৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ হাজার ৮৬৭ জন শিক্ষার্থীর মধ্যে নিয়মিত পুষ্টিকর টিফিন হিসেবে বনরুটি, কলা ও সিদ্ধ ডিম বিতরণ করা হয়। সরকারি খাদ্য সহায়তাভিত্তিক এই কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করা এবং ঝরে পড়া রোধ করা।

স্কুল সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে ও তত্ত্বাবধানে মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করা হয়। নির্ধারিত ঠিকাদারের মাধ্যমে বিদ্যালয়গুলোতে খাবার পৌঁছে দেওয়া হয় এবং শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে তা শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুষ্টিকর এই টিফিন পেয়ে বেশ আনন্দিত। শিক্ষকরা জানান, স্কুল ফিডিং কর্মসূচি চালুর পর শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বেড়েছে এবং পাঠদানে তাদের আগ্রহও বৃদ্ধি পেয়েছে। এতে অভিভাবকদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।

দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ জানায়, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে (ইএসডিও) কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত টিফিন সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *