সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হৃদয় ওরফে মেহেদী হাসান (২৮)কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সদর কোম্পানি।

র‌্যাব জানায়, সোমবার (১৩ জুলাই) বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪-এর একটি আভিযানিক দল কোতোয়ালী থানার আকুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলা নং-১১৩(৮)/২২, জিআর-৮৮৬/২২, বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি হৃদয় ওরফে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।

র‌্যাব-১৪ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং চাঞ্চল্যকর ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *