মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
নওগাঁ সমতা এনজিওর পরিচালক শাহিনকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে এনজিওটির আর্থিক কার্যক্রম নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় শাহিনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
তবে কী অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে, এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র ইঙ্গিত দিয়েছে।
এদিকে, ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ও সাধারণ মানুষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
