সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ সদর উপজেলার ১১৬ নং চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন উপলক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সমাবেশে সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমান নির্বাচিত হন। উপস্থিত সবাই তাকে শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনায় শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শ্রেণিকক্ষে পাঠদানের গুণগত মান বৃদ্ধি, নৈতিক শিক্ষা, পরিচ্ছন্ন ও নিরাপদ শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে গড়ে তুলতে নিয়মিত তদারকি, সহশিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়-অভিভাবক সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টাই হবে সবচেয়ে বড় শক্তি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *