মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে একটি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তারা আরও বলেন, তারেক রহমানের ঘোষিত এ কর্মসূচি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং পরিবেশ সংরক্ষণে একটি সামাজিক দায়িত্ব পালনের উদ্যোগ। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের পরিচর্যা করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *