মো: আল ইমরান
স্টাফ রিপোর্টার:

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ৩৬ বোতল ভারতীয় মদসহ আবু সাঈদ (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

বুধবার (২৪ জুন) সকালে উপজেলার শ্যামগঞ্জ-জারিয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আবু সাঈদ দুর্গাপুর উপজেলার ফান্দা বাজার গ্রামের মৃত আবু হানিফের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ-জারিয়া মোড়ে অভিযান চালানো হয়। এ সময় দুর্গাপুর উপজেলা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ময়মনসিংহের দিকে যাওয়ার পথে আবু সাঈদকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা মদ জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *