মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার
সময় যতই যাচ্ছে ঘড়ির কাঁটা ততই ঘুরছে ততই আলোচনা হচ্ছে সারা দেশে আসন্ন স্হানীয় সরকার নির্বাচন নিয়ে।স্হানীয় সরকার নির্বাচনের মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে ইউপি নির্বাচন।
সারাদেশের ন্যায় পূ্র্বধলা উপজেলায় ও বইছে স্হানীয় সরকার নির্বাচনের হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় এখন আলোচনার বিষয় স্হানীয় সরকার নির্বাচন নিয়ে।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা.জাহেদ উর রহমান তথ্য মতে খুব দ্রুত সময়ে আগামী সেপ্টেম্বর -অক্টোবর থেকে স্হানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে।
আসন্ন স্হানীয় সরকার নির্বাচনে পূর্বধলা উপজেলার ১১ নং গোহালাকান্দা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছেন জন গণ মনোনীত পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক,রাজপথের লড়াকু সৈনিক,বিগত সতের বছরের জেল জুলুমের শিকার ,যুব সমাজের আইকন,সৎ,পরোপকারী গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান মরহুম জাবেদ সাহেবের কনিষ্ঠ পুত্র মো: আসাদুজ্জামান ডানো।
আসাদুজ্জামান ডানো বলেন,
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,মানুষের সুখে দুঃখে পাশে থাকা আমাদের পরিবার এটি কর্তব্য বলে মনে করে,ফলে গোহালাকান্দা ইউনিয়নের আমজনতা আমার পিতাকে বিগত সময়ে বার বার চেয়ারম্যান হিসাবে বিজয়ী করে গোহালাকান্দা বাসীর খেদমত করার সুযোগ করে দিয়েছিল।
আমিও আমার পিতার মত আমার ইউনিয়ন বাসীর সেবা করে যেতে চাই।আমি সেবক হতে আসি নাই,জনগণের সেবা করতে চাই।
ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবসময় আমার ইউনিয়নের মানুষের স্বার্থকেই প্রাধান্য দিতেছি ও পিতার মত তাদের সুখে দুঃখে পাশে থাকার চেষ্ঠা করতেছি।
স্বপ্ন,সম্ভবনা,আর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমার ইউনিয়নের মানুষের গভীর ভালোবাসা থেকেই আমার পথচলা শুরু হয়েছে। আমি ন্যায়,অধিকার ও মানুষের মর্যাদার প্রশ্নে কখনো আপোষ করেননি এবং ভবিষ্যতেও করবো না।
আসাদুজ্জামান ডানো আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রেখে সবসময় বিশ্বাস করেছি—সবার আগে আমার ১১ নং গোহালাকান্দা ইউনিয়নের মানুষ।
মানুষের কল্যাণ,উন্নয়ন এবং গণমানুষের স্বপ্ন পূরণই আমার অঙ্গীকার।
ডানো বলেন,ইউনিয়নের সার্বিক উন্নয়ন,জনসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি সবসময় কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন,যদি গোহালাকান্দা ইউনিয়নের জন গণ আসন্ন ইউপি স্হানীয় সরকার নির্বাচনে আমাকে বিজয়ী করে তাদের পাশে থেকে সেবা করার সুযোগ করে দেয়,আমি ইউনিয়ন বাসীকে কথা দিচ্ছি ইউনিয়নের যত গুলো সেবা আছে সব সেবা বিনামূল্যে করে দিব।কোন সেবার জন্য কারো কাছ থেকে কেউ টাকা নিবে এ কাজ করতে দিব না। সকল প্রকার ভাতার কাজ ফ্রি করে দিব। পূর্বধলা উপজেলার মধ্যে ১১ নং গোহালাকান্দা ইউনিয়নকে রোল মডেল হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গোহালাকান্দা ইউনিয়ন বাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয় জনগণ,দল বল নির্বিশেষে সবার সাথে কথা বলে জানা যায়,আসাদুজ্জামান ডানো একজন সৎ,পরোপকারী মানুষ,তরুন নেতা,তার পিতার মত ডানো ১১ নং গোহালাকান্দা বাসীর সুখে দুঃখে পাশে দাঁড়ায়,তাই তারা আসন্ন ইউপি স্হানীয় সরকার নির্বাচনে ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে আসাদুজ্জামান ডানোকেই বিজয়ী করতে চায়।
