মোরশেদ মিয়া
প্রতিনিধি গাইবান্ধা

দল বলছে ‘তিনি আমাদের কেউ নন’গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তোতা মিয়া নামের এক ব্যক্তি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি নিজেকে বিএনপির একজন কর্মী ও সমর্থক বলে দাবি করেন।
তবে এ ঘটনার পর উপজেলা বিএনপির নেতারা জানান, তোতা মিয়া বিএনপির কোনো পদধারী বা সক্রিয় নেতা-কর্মী নন। দলীয়ভাবে তার সঙ্গে বিএনপির কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই বলেও তারা দাবি করেন।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে তোতা মিয়ার পদত্যাগের ঘোষণার বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *