মোরশেদ মিয়া
প্রতিনিধি গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে একটি বিদ্যালয়ের পরিচালনা কমিটি (স্কুল কমিটি) গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষে স্থানীয় শিবির নেতা সাইফুল্লাহ বারী (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের কমিটি গঠন ও নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে মতবিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সংঘটিত সংঘর্ষে গুরুতর আহত হন বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আরও একজন আহত হন বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। নতুন তথ্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।
