সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

দীর্ঘদিনের বৈষম্য নিরসন ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানবন্ধন ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন সরকারি কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণির বেসরকারি/অস্থায়ী কর্মচারীরা। সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন, ময়মনসিংহ আজ ১৩ জুন ২০২৬ এ কর্মসূচি ঘোষণা করে।

দীর্ঘদিনের অবহেলা ও মানবেতর জীবন ইউনিয়নের নেতারা জানান, দেশের ৩৫০টি সরকারি কলেজে কর্মরত অনেক কর্মচারী ২০ থেকে ৩৫ বছর যাবৎ অস্থায়ীভাবে ৩য় ও ৪র্থ শ্রেণির পদে সরকারি দায়িত্ব পালন করে আসছেন। তারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ও নাগরিক। দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন চাকরি করেও মৌলিক অধিকার থেকে বঞ্চিত, অবহেলিত ও বৈষম্যের শিকার হচ্ছেন তারা।

বিগত সরকারের আমলে শান্তিপূর্ণ মানবন্ধন, সাংবাদিক সম্মেলন ও অবস্থান কর্মসূচির মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল মেলেনি বলে অভিযোগ করেন নেতারা। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে ৮০/- থেকে ১২০০/- টাকা বেতনে অমানবিক জীবনযাপন করতে হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

*আইনি প্রেক্ষাপট ও বঞ্চনা*
১৯১ সালের নিয়োগ বিধি অনুযায়ী শূন্য পদের ১০% এর মধ্যে ৬০% নিয়োগ কলেজ কর্তৃপক্ষ মহাপরিচালকের কাছে সুপারিশসহ পাঠাতেন। তখন জ্যেষ্ঠতার ভিত্তিতে অস্থায়ী কর্মচারীদের মধ্য থেকে অধ্যক্ষের সুপারিশে কয়েকজনের চাকরি রাজস্ব খাতভুক্ত হতো। ২০০৪ সালের পর কেন্দ্রীয়ভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করায় তারা এ সুযোগ থেকে বঞ্চিত হন।

পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত পরিপত্রে আউটসোর্সিংয়ের মাধ্যমে অস্থায়ী কর্মচারী নিয়োগের নির্দেশনা থাকলেও ১৯১ নিয়োগ বিধি সম্পূর্ণ বাতিল করায় তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন ইউনিয়ন নেতারা।

*দাবি ও আহ্বান*
ইউনিয়নের সভাপতি মুরাদ আহমেদ শামসু ও সাধারণ সম্পাদক পারভেজ ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবেতর জীবন ও পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার থেকে মুক্তির জন্য সরকারি কলেজে কর্মরত বেসরকারি/অস্থায়ী কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের যথাযথ হস্তক্ষেপ, সংসদে উপস্থাপন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের সদয় মর্জি কামনা করছেন তারা।

নেতারা বলেন, দক্ষ ও অভিজ্ঞ জনবলকে বাদ দিয়ে নতুন নিয়োগের চেয়ে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারীদের নিয়মিতকরণই হবে বাস্তবসম্মত সমাধান। এতে সরকারের খরচ কমবে এবং কর্মচারীদের জীবনমান উন্নত হবে।

ইউনিয়নটি কর্মচারী প্রতিনিধিদের সম্পৃক্ততা বজায় রেখে দ্রুত এ সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে। নেতারা আশা প্রকাশ করেন, সরকার মানবিক দিক বিবেচনা করে তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *