আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়া থানার বিশেষ অভিযানে সিআর/জিআর, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে ধোবাউড়া থানার এসআই (নিরস্ত্র) হাদিস উদ্দিন, এএসআই (নিরস্ত্র) টিপু সুলতান ও এএসআই (নিরস্ত্র) সাদ্দাম হোসেন শাকিল সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলার চারিয়াকান্দা এলাকা থেকে জালাল উদ্দিন (৬০), পিতা-মৃত নিজাম উদ্দিন এবং শাহিন ওরফে শাহিন মিয়া (২২), পিতা-হারুন মিয়াসহ তিন জনকে গ্রেফতার করা হয়।
তাদের মধ্যে একজন মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ১০ দিনের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারাসহ সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১১ জুন ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়।
ধোবাউড়া থানা পুলিশের বক্তব্য হচ্ছে.অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
