মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ধাপ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার এক আসামীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
সোমবার (২৫ মে) রাত ১১টা ৩০ মিনিটে উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামী মো. সোহাগ হাসান (২৮) নগরীর ধাপ শ্যামলী লেন এলাকার বাসিন্দা। তিনি কোতয়ালী থানার এফআইআর নং-২১, তারিখ ২৮ নভেম্বর ২০২৫ এর একটি নিয়মিত মামলার এজাহারনামীয় আসামী বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা চলমান রয়েছে। অভিযানের সময় তাকে ধাপ চেকপোস্ট এলাকা থেকে আটক করা হয়।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *