উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ
নওগাঁর মান্দা উপজেলায় ভুয়া দলিল তৈরি করে জমি খারিজের অভিযোগে আদালতে জামিন নিতে এসে জেলহাজতে গেছেন এক দলিল লেখক ও এক শিক্ষক।
শনিবার দুপুরে নওগাঁ আদালতে জামিন আবেদন করতে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলহাজতে যাওয়া দুই ব্যক্তিরা হলেন, মান্দা উপজেলার বুড়িদহ এলাকার মৃত ফটিক চন্দ্র দাসের ছেলে দলিল লেখক সুরজিত কুমার (৫৬) এবং মৃত সুভাষ চন্দ্র দাসের ছেলে ও নুরুল্লাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক
সঞ্জয় কুমার দাস (৪৬)। মামলার বাদি অ্যাডভোকেট মাহ্ফুজুর রহমান জানান, ভুয়া কাগজপত্র ও জাল দলিল তৈরি করে জমি খারিজের চেষ্টা করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন।
পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে নওগাঁ ২ নং আমলী আদালতের বিরচারক সালমান আহম্মেদ শুভ জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
