মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন পার্বতীপুর এলাকায় রাত্রীকালীন অভিযানে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এএসআই মোঃ জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন মোবাইল ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর গাছবাড়ি পাকা সড়ক এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে জনসাধারণের চলাচলে বাধা প্রদান, চিৎকার-চেঁচামেচি, অশালীন ভাষা ব্যবহার এবং মারমুখী আচরণের অভিযোগে মোঃ আব্দুর রহমান (২৫) ও মোঃ তরিকুল ইসলাম (২২) নামে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা পার্বতীপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৭৬ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। আটক দুই অভিযুক্তকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *