মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর নিশবেতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর কোতয়ালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে কোতয়ালী থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের নিশবেতগঞ্জ হাট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)-এর নির্দেশনায়, অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. রাইহানুল কবির সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে নিশবেতগঞ্জ হাটের একটি কাঁচা মালের দোকানের সামনে থেকে মো. মুকুল মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার লুঙ্গির ডান কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য এক হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কোতয়ালী থানা এ নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *