সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও ৩ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা-ডিবি, ময়মনসিংহ।
গত ১৮ মে বিকাল সাড়ে ৫টার দিকে ভালুকা থানার জামিরদিয়া মাস্টারবাড়ী পাইওনিয়ার ফ্যাক্টরির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
১. তাজমুল সরকার ওরফে সাদেক, ২, পিতা- রিপন সরকার, সাং- বাহাদুরপুর, থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ।
২. মোঃ রুবেল মিয়া, ৩৬, পিতা- মোঃ আব্দুল মোতালেব, সাং- বান্দুলদিয়া, থানা- তাড়াইল, জেলা- কিশোরগঞ্জ।
৩. মোঃ রবিন, ৩৭, পিতা- মৃত আমিনুল ইসলাম, সাং- দক্ষিণ কলাবাগ, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজিত জনতাকে উসকানি দেন। তারা ফ্যাক্টরির কর্মীদের মধ্যে স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করে দিপু চন্দ্র দাসকে আঘাত ও লাশের ওপর অমানবিক নির্যাতনে সহযোগিতা করেন।
উল্লেখ্য, এ মামলায় এ পর্যন্ত মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
