মোরশেদ মিয়া

‎‎মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গাইবান্ধা সদর থানা পুলিশ সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে গ্রেফতার করেছে। রবিবার (১৭ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।
‎পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
‎গ্রেফতারকৃতরা হলেন, খোলাবাড়ী এলাকার মোঃ মিঠু মিয়া (৪২), সোলাবাড়ী এলাকার মোঃ মোজা মিয়া (৩৫), উত্তর ধানঘড়া এলাকার মোঃ বুলু মিয়া (৪৩), দুর্গাপুর কুপতালা এলাকার মোঃ সবুজ মিয়া (২৫) এবং পশ্চিম খোলাবাড়ী এলাকার মোঃ নাজমুল মিয়া (২৬)। তারা সবাই গাইবান্ধা সদর উপজেলা-এর বিভিন্ন এলাকার বাসিন্দা।
‎এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন,
‎ষমাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত গাইবান্ধা গড়তে সদর থানা নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎তিনি আরও বলেন,
‎মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সচেতন মহল ও অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।
‎পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *