মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ পৌরসভার বাউন্ডারি ওয়ালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (আজ) সন্ধ্যা আনুমানিক ৭টা ২৫ মিনিটের দিকে গোপালগঞ্জ সদর পৌরসভার দক্ষিণ-পূর্ব কর্নারের বাউন্ডারি ওয়ালে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়।

বিস্ফোরণের বিকট শব্দে পথচারীসহ আশপাশের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। অনেকে নিরাপত্তার আশঙ্কায় দ্রুত নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এলাকা ঘিরে রেখে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সরোয়ার হোসেন জানান,

“সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে কয়েকজন দুর্বৃত্ত গোপালগঞ্জ সদর পৌরসভার দক্ষিণ-পূর্ব কর্নারের বাউন্ডারি ওয়ালে ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনায় কেউ হতাহত হয়নি।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *