লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই পৌরসভা ২ নাম্বার ওয়ার্ডের জামায়াতে ইসলামী দলের কর্মীদের আয়োজনে ৮ই নভেম্বর ২০২৫ শনিবার মাগরিব নামাজ পর কালাই পূর্বপাড়া কালাই পৌর শাখা আমির জনাব মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সহকারী সেক্রেটারি ও জামায়াত দল থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট ২ আসনে মনোনীত এমপি প্রার্থী জনাব এস এম রাশিদুল আলম সবুজ তিনি বক্তব্যের মাধ্যমে বলেন ভোট দিয়ে জামায়াত দলের এমপি নির্বাচিত করলে প্রথমে বাংলাদেশের প্রশাসন হবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রশাসনের মত এবং বাংলাদেশ হবে জনবান্ধব দুর্নীতিমুক্ত প্রশাসন। এ ছাড়াও তিনি জনগণকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলিয়ে বক্তব্য শেষ করেন। এরপর বিশেষ অতিথি বক্তব্য রাখেন কালাই উপজেলা জামায়াতের আমির মাওলানা মনসুর রহমান। অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতে মজলিসে সূরা সদস্য মাওলানা নুরুজ্জামান সরকার, কালাই উপজেলা জামায়াতে নায়েবে আমির ও জামায়াতে ইসলামী দলের মনোনীত পৌর মেয়র প্রার্থী কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা , জামায়াতে নায়ে বের আমির আব্দুর রউফ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ক্ষেতলাল কলেজের প্রভাষক আব্দুল আলিম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন সহ আরো অনেকে। এ সময় বিভিন্ন এলাকার জামায়াতের সর্বস্তরে নেতাকর্মী অত্র সমাবেশে উপস্থিত ছিলেন।
