আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি
ফুলপুরে ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ
ফুলপুর পৌর যুবলীগ নেতা সোহানুর রহমান সোহাগ নিজের ভেরিফাইড ফেসবুকে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ছবি ভিডিও শেয়ার করেছেন।
ওই ভিডিওতে দেখা যায়,বেশ কিছু যুবলীগ কর্মী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি টিনশেড ঘরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে,এতে অংশগ্রহণকারীদের প্রায় সবাইরই চেহারা আড়াল করা ছিল
১ মিনিট ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে শোনা যায় সোহাগ মিয়া তার সহযোগীরা;শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে;;জয় বাংলা জয় বঙ্গবন্ধু;ইত্যাদি স্লোগান ও আগামী ১৩ নভেম্বর লক ডাউন কর্মসূচি পালন যুবলীগের প্রস্তুতি রয়েছে বলে বলতে শোনা যায়।
বিষয়টি নিয়ে ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি আগের মতোই ‘কিছু জানা নেই’ বলে বক্তব্য দিয়েছেন মিডিয়াকে।তিনি বিষয়টি নিয়ে খোঁজ নেবেন বলেও জানিয়েছেন।এবং সোহাগ মিয়া সহ অন্যান্য নেতাকর্মীকে গ্রেপ্তারের জন্য তথ্য চেয়ে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন।
অপর দিকে ফুলপুর যুবলীগের এই কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় যুবদল।ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ও ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের যেকোনো কার্যক্রম তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন।
