নিরব হাসান
আজ (২৬ অক্টোবর ২০২৫) ইং তারিখে ময়মনসিংহ কোতোয়ালিব মডেল থানাধীন সিকে ঘোষ রোডের ছায়াবানী সিনেমা হলের সামনে অভিযান পরিচালনা করে ৫০ পিস ভারতীয় কম্বল জব্দ করেন এসআই মোঃ সোহেল রানা।

বিশেষ সূত্রে প্রাপ্ত তথ্যে, এসআই সোহেল রানা তার নেতৃত্বে অভিযান চালিয়ে উক্ত অবৈধ পণ্যগুলো উদ্ধার করেন। এ সময় কোনো অভিযুক্তকে আটক করা সম্ভব না হলেও পণ্যগুলো জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআই মোঃ সোহেল রানা বলেন, “আমি প্রতিদিনই বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছি। আমার ফাঁড়ির আওতায় কোনো চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী বা অবৈধ ব্যবসায়ী বসবাস করতে পারবে না—এটাই আমার চ্যালেঞ্জ। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেই দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি, যাতে সবাই নির্ভয়ে বাড়ি ফিরতে পারে।”

উল্লেখ্য, এসআই সোহেল রানা তার কর্মদক্ষতা ও আন্তরিকতার কারণে এলাকায় একজন সৎ, নির্ভীক ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। তার ধারাবাহিক অভিযানে কোতোয়ালি মডেল থানার আওতাধীন এলাকায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *