আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন এর তত্ত্বাবধানে
ডিবি ময়মনসিংহ কর্তৃক নিখোঁজ হওয়া দুই নারীকে উদ্ধার করেছে পুলিশ

গত ৪ অক্টোবর সকাল ১১টায় ফুলপুর উপজেলার ছনধরা হাটপাগলা এলাকা হইতে সাদিয়া আক্তার তৃপ্তি ও মিথিলা খাতুন নিখোঁজ হয়।অনেক খোঁজাখুঁজি করে তাদের হদিস না পেয়ে সাদিয়া আক্তার তৃপ্তির বাবা মুছলেম উদ্দিন এবং মিথিলা খাতুনের মা আছমা বেগম নিখোঁজ হওয়ার সংক্রান্ত ফুলপুর থানায় সাধারণ ডাইরী করেন।

অফিসার ইনচার্জ (ডিবি), ময়মনসিংহ-এর তদারকিতে এসআই (নিঃ) বিপুল কুমার সাহা, এএসআই(নিঃ) জাহাঙ্গীর কবীর সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে ৯ অক্টোবর সন্ধ্যায় গাজীপুর জেলার বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকা হইতে নিখোঁজ হওয়া ভিকটিমদ্বয়কে উদ্ধার করে তাদের পরিবারের জিম্মায় দিয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *