বিদ্রোহ
মোঃ সারোয়ার জাহান ( সোহাগ)
আমি বিদ্রোহ আমি অকুতোভয়
আমি মহাবিশ্বের অবাক বিস্ময়।
যখন দুর্নীতি ও পাপাচারে নিমজ্জমান থাকে চারপাশে
আসি আমি এ ধরাতে অবশেষে।
পাপাচার হতে মুক্তির বার্তা করি আমি ধারণ
সকল পাপ ও অনিয়মের করি অবসান।
কোন ঝড় ও ভূকম্পন পারে না আমায় দমাতে
আপন মহিমায় আমি বিরাজ করি শক্তিশালী সৃস্টি জগতে।
আমি মধ্যগগন ছাড়িয়া
কঠিন ভূতল ভেদিয়া ্
জানান দেই আপন শক্তি ও কীর্তনে
স্রষ্টার অপার সৃজনে
আমার শক্তি ও আদর্শ দেখে সুনিপুণে।
আসি আমি সুন্দর ভূধরে
লক্ষ কোটি মানুষের ভীড়ে।
যদি চলেও যাই কৃষ্ণগহ্বরে
অপার শক্তিতে উদ্ভাসিত আমি এ অম্বরে।
তেজস্বী আমি অন্যায় দূর করে
সর্বদা কাঙ্ক্ষিত বিজয় আনি কেড়ে।
থাকি আমি চির উন্নত শিরে
রয়ে যায় আমার কীর্তি চিরতরে ।
