লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের বেগুন গ্রাম তিস্তিয়া তরিকা আস্তানা শরিফ কমিটির আয়োজনে ২১ শে নভেম্বর ২০২৪ ও বাংলা ৬ ই অগ্রহায়ণ বৃহস্পতিবার প্রত্যেক বছরই উক্ত তারিখে তিস্তিয়া তরিকা লোকজনের নবান্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে জয়পুরহাট জেলা ছাড়াও দূর দূরান্ত জেলা, উপজেলা থেকে তিস্তিয়া তরিকার ভক্তবৃন্দ এসে ভিড় জমায়এবং এলাকার সাধারণ লোকজনও অত্র অনুষ্ঠানে উপস্থিত হন। তবারক হিসাবে ক্ষীর পাক করা হয় প্রায় ৮০-৯০মন। নতুন ধানের চাল, তাতে গুড় দেওয়া হয় আনুমানিক ৬৫ মন আর গাভীর দুধ দেওয়া হয় প্রায় ৫০ মন । এতে ক্ষীরের রং হয় যেমন সুন্দর খেতেও লাগে তেমনি মজা। যে একবার ক্ষীর খেয়েছে সে বার বার বেগুনগ্রাম আস্তানা শরীফে নবান্ন অনুষ্ঠানে আস্তে চাইবেন ক্ষীর পাকের আগ পর্যন্ত আস্তানা শরীফের চত্বরে দীর্ঘক্ষণ ধরে চলে আল্লাহু আল্লাহু জেকের, জেকের আজকারের শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে মঙ্গল কামনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় ২০ হাজার লোকজনের সমাগম ঘটেছে। পরিবেশ পরিস্থিতি ও আইন শৃঙ্খলা ভালো রাখতে কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান এবং কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি)জাহিদ হোসেন কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছেন। এতে এলাকাবাসী সন্তুষ্ট।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *