মাহবুবুল আলম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সম্পাদক, ময়মনসিংহ জেলা আ’লীগের উপদেষ্টা ও উপজেলা আ’লীগের সদস্য এডভোকেট শাহ্ মঞ্জুরুল হক তার নিজ বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার বড়ডাংরী গ্রামে দুঃস্থ, অসহায় দু’শতাধিক লোকের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন পস্তারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, সাবেক মগটুলা ইউপি চেয়ারম্যান আবু সালেহ মামুন, এড: সজীব প্রমুখ। অপরদিকে সাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি ও উপজেলা আ’লীগের সাংগঠনকি সম্পাদক মাসুদ হাসান র্তূণর উদ্যোগে চরহোসেনপুর নিজ বাড়িতে ৩ শতাধিক দুঃস্থ-গরীবের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. পলাশ গুন, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন কামাল, আমেরকিা প্রবাসী মাহবুব হাসান সুমন, সাবেক সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রবি, সদস্য মাদব নন্দী, ছাত্রলীগ কর্মী রেজাউল হক, রফিকুল ইসলাম প্রমুখ। ঈদ উপহার পেয়ে গরীব-দুঃস্থ মানুষ বেজায় খুশি ও আনন্দ প্রকাশ করেছে।
