আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি

আজ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি. তারিখ
উপজেলা প্রশাসন, হালুয়াঘাট ও ধোবাউড়ার আয়োজনে ২টি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবার মান আরও বৃদ্ধি করার লক্ষ্যে সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। বিশেষ করে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা সম্ভাবনাময় এলাকা। এখানে কৃষি, শিক্ষা, অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে আমাদের নিরলস পরিশ্রম করতে হবে। বিশেষ করে গ্রামীণ সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার বিস্তার, কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তি ও প্রণোদনা নিশ্চিতকরণ, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে সকলের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। আমি বিশ্বাস করি, প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সুসমন্বয় থাকলে উন্নয়ন কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব। আমাদের লক্ষ্য একটাই— সাধারণ মানুষের কল্যাণ। জনগণ যাতে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পায়, সেদিকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
আমি বিশেষভাবে অনুরোধ করবো—
প্রতিটি দপ্তর যেন নিয়মিত সমন্বয় সভা আয়োজন করে, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করে এবং সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেয়। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা সবাই মিলে হালুয়াঘাট ও ধোবাউড়াকে একটি আধুনিক, উন্নত ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলবো— এই প্রত্যাশা ব্যক্ত করছি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *