লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট বাসস্ট্যান্ডে দুর্ঘটনায় ১ ব্যবসায়ী নিযহত হয়েছে ।জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার বটতলী গ্রামের লিটন রহমানের ছেলে রাসেল (৩০) তিনি একজন ভাঙ্গারি ব্যবসায়ী ভুটভুটি ভাড়া করে ব্যবসার মালামাল নিয়ে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বিক্রি করা উদ্দেশ্যে যাওয়ার পথে পুনট বাসস্ট্যান্ডে ভুটভুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গেলে ঘটনাস্থলেই উক্ত রাসেল নিহত হন। চালক ভুটভুটির নিচে পড়ে গেলে তার বুকে ও মাথায় প্রচন্ডচ আঘাত এবং পা পুড়ে গেছে।স্থানীয়রা তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা করার জন্য ভর্তি করান। তিনি জয়পুরহাট সদর পালি পাড়ার বাসিন্দা আলমের ছেলে নিশাদ হোসেন। উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তারের কাছ থেকে জানা গেছে উন্নত চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।দুর্ঘটনার খবর পাওয়া মাত্র কালবিলম্ব না করে দ্রুত কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব রফিকুল ইসলাম তার সঙ্গীয় ফোর্সকে সাথে নিয়ে দুর্ঘটনার স্থলে গিয়ে উপস্থিত হন। লেখাপড়ার মাধ্যমে লাশকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ তথ্যটি কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি )এর কাছ থেকে জানা গেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *